1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বদলিজনিত কারণে বরিশালের তিন বিজ্ঞ বিচারককে বিদায় সংবর্ধনা দিয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল হাসান এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহিরউদ্দিন-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিদায়ী বিচারকদের দায়িত্ব পালনকালে বিচারাঙ্গনে তাঁদের অবদানের কথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ কর্মস্থলে তাঁদের সাফল্য কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বিচারকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিচারকরাও বরিশালে তাঁদের কর্মকালীন অভিজ্ঞতা ও সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews