1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে সূপেয় পানি বিতরন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে সূপেয় পানি বিতরন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // জলবায়ূ প্রভাব ও ঘূর্নীঝড় মোখার পূর্বাবাশে বরিশাল বেশ কিছুদিন যাবত অব্যাহত তীব্র তাপদাহে নগরীর শ্রমজীবী দিন-মজুর ও পথচারী তৃষ্ণার্ত মানুষের জন্য দিনব্যাপি সুপেয় পানির ব্যবস্থা করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা বিডি ক্লিন ইউনিট।

বুধবার (১১ই মে) বরিশাল নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিনামূল্যে তৃষ্ণার্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে এক কাতারে দাড়িয়ে পানি তুলে দিয়ে এই সেবার আয়োজন করেছে তারা।

সরেজমীনে দেখা যায় বিডি ক্লিন সংস্থার প্রায় ৫০ জনের ছেলে-মেয়ে সদস্যরা ৬টি বুথের মাধ্যমে পানি সরবরাহ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান,সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুম,উপজেলা সমন্বয়ক জাহেদ ইমরান।

এখানে আরো উপস্থিত থেকে মানবিক সেবা কাজে বিডি ক্লিন ইউনিট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম ইসলাম ইমন, রায়হান চৌধুরী, মোঃ ইলিয়াস, সোলাইমান নিশান, মোঃ সোলাইমান, মোঃ তামিম ইসলাম, জিনিয়া, জান্নাত ও ফারহানা প্রমুখ।

প্রচন্ড গরম ও তীব্র তাপদাহে নগরীর পথচারীদের মঝে সূপেয় পানি সরবরাহ কাজে নিয়োজিত বিডি ক্লিন বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান জানান, এখানে আমরা সকল সদস্য নিজেদের আর্থিক থেকে এই পানি ক্রয় করে সেবা দিয়ে যাচ্ছি।

আগামী কাল থেকে নগরীর লঞ্চঘাট,নতুল্লাবাত বাস স্টেশন,রুপাতলী বাস স্টেশন, চৌ-মাথা, বাংলাবাজার সহ বিভিন্নস্থানে আমাদের এই কার্যক্রম যে কয়দিন এধরনের তাপমাত্রা বৃদ্ধি সহ গরম থাকবে ততদিন আমরা এটু পথচারীদের তৃষ্ণা মিটাবার সেবামূলক কাজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত করে যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews