1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":288949,"total_draw_actions":4,"layers_used":2,"brushes_used":1,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীর বটতলা এলাকায় আলোচিত ‘স্ট্যালিন’ কিশোর গ্যাংয়ের প্রধান মো. স্ট্যালিনকে (২২) দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তার বাবা মো. সোহেলকেও আটক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) মিডিয়া সেল।

পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার একটি আভিযানিক দল বটতলা ১ নম্বর গলি, দুদক অফিসের বিপরীত এলাকায় অভিযান পরিচালনা করে মো. স্ট্যালিন (২২), পিতা মো. সোহেল এবং মো. সোহেল, পিতা মৃত আবুল হোসেন—উভয়কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, স্ট্যালিন বটতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ইভটিজিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে।

আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews