1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ধানের শীষের সমর্থনে রিকশা সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

বরিশালে ধানের শীষের সমর্থনে রিকশা সমাবেশ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে
34

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে বরিশালে রিকশা সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১২ টার দিকে নগরীর বেলস্ পার্কে এ রিকশা সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে রিকশা র‌্যালি বের হয়ে নগরীর বান্দরোড, আমতলা মোড়, সিএন্ডবি রোড হয়ে সদর রোড থেকে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ বলেন, বিগত বছরের মতো ভোট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না মানুষ।

আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

এ সময় বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews