1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কায় আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত দুজন গুরুতর আহত হয়। মুলাদী থানার ওসি জাকারিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হক ভূঁইয়ার ছেলে মো. স্বপন ভূঁইয়া (৩৫) ও রশিদ বেপারির ছেলে মো. কাওসার হোসেন (২৫)। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক ছিলেন।

আহতরা হলেন, একই গ্রামের আলম বেপারির ছেলে মো. নাইম (২৫) ও পথচারী কায়েতমারা গ্রামের মো. লোকমান চৌকিদার (৬২)। চরকালেখান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বৃদ্ধ লোকমান চৌকিদারের পা ভেঙেছে এবং নাইম মুখে আঘাত পেয়েছেন।

নিহত স্বপন ভূঁইয়ার ভাই ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে অটোরিকশা রেখে মোটরসাইকেল নিয়ে বের হন স্বপন। তিনি ওই মোটরসাইকেলে আরও দুই অটোরিকশাচালক কাওসার ও নাইমকে নিয়ে নোমরহাট বাজারে রওনা দেন।

বাজারের কাছাকাছি গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কবরস্থানের দেয়ালে ধাক্কা খায়। তাতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়লে ঘটনাস্থলেই স্বপন নিহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়।

রাত ১১টার দিকে কাওসারও নিহত। শনিবার (৯ নভেম্বর) ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে নাইম ও লোকমান চৌকিদারকে ভর্তি করা হয়।

মুলাদী থানার ওসি জাকারিয়া বলেন, মোটরসাইকেলযোগে তিন বন্ধু উপজেলার নোমরহাট বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুতবেগে চালাচ্ছিল স্বপন। বাজারের কাছাকাছি গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কবরস্থানের দেয়ালে ধাক্কা খায়।

তাতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়লে ঘটনাস্থলেই স্বপন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকা পাঠানো হয়। রাত ১১টার দিকে কাওসার নিহত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews