1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিহত আওয়ামী লীগ নেতার পিস্তল থানায় জমা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরিশালে নিহত আওয়ামী লীগ নেতার পিস্তল থানায় জমা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে
42

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীতে সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতার খোয়া যাওয়া নাইন এমএম পিস্তল পুলিশের কাছে জমা দেয়া হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে কোতয়ালী মডেল থানায় জমা দেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি মোস্তাফিজুর রহমান।

এর আগে, গত ৪ অগাস্ট নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এসময় পিটিয়ে নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে (৬০) হত্যা করা হয়। টুটুল চৌধুরীর লাইসেন্স করা পিস্তলটি খোয়া যায়।

কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নগরীর নবগ্রাম রোডে বাসিন্দা অভি খান (১৭) পিস্তলটি কুড়িয়ে পায়। শনিবার অভি তার মা শাহিনুর বেগমকে নিয়ে সেনা ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পের কমান্ডার মেজর রাশেদ তাদের নিয়ে এসে থানায় সেই পিস্তলটি জমা দিয়েছেন। ওসি আরও জানান, টুটুল চৌধুরী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তার স্ত্রী মামলা করেছে। ওই মামলার আলামত হিসেবে অস্ত্রটি দেখানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews