1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নেতাকর্মীদের পদচারণায় সরগরম বিএনপির কার্যালয়, বিজয় মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

বরিশালে নেতাকর্মীদের পদচারণায় সরগরম বিএনপির কার্যালয়, বিজয় মিছিল

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে
45

নিজস্ব প্রতিবেদক // বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের এসেছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল ১১টায় কার্যালয়ের সামনে জড়ো হয় তারা। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল বিএনপির কার্যালয়। সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন।

মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান। তাদের ভাষায়, দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে বরিশাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

বরিশাল জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন এর সভাপতিত্বে বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিজ জাহান শিরিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চান, সহ অনন্য নেতাকর্মীরা। এছাড়াও নগরীতে মটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews