1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নৌ-পুলিশের অভিযানে জাল ও জাটকা সহ আটক ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে নৌ-পুলিশের অভিযানে জাল ও জাটকা সহ আটক ২

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে নৌ-পুলিশের অভিযানে কারেন্ট জাল ও জাটকা ইলিশ সহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল ) সকাল থেকে রাত পর্যন্ত কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়। এ সময় পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ২৩,৩৫,৩০০ মিটার কারেন্ট জাল, ৫১৪ কেজি জাটকা ইলিশ ও দুই জনকে আটক করেছে নৌ-পুলিশ।

 

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ আলাউদ্দীন আল মাসুম সহ নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বরিশাল নৌ-পুলিশের এসআই মোঃ আলাউদ্দীন আল মাসুম জানান, শুক্রবার কীর্তনখোলা ,কালা বদর ও আড়িয়াল খাঁ নদীত নৌপুলিশের পৃথক অভিযান চালিয়ে মোট ২৩,৩৫,৩০০ হাজার মিটার কারেন্ট জাল সহ মোট ৫১৪ কেজি জাটকা মাছ জব্দ করতে সক্ষম হই।এসময় দুই জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। তিনি আরো জানান, জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।বরিশাল নৌ-পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews