
নিজস্ব প্রতিবেদক // মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবাসহ ১৮ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানায় তিনজন, নিয়মিত মামলায় দুইজন এবং অন্যান্য আইনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া বরিশাল মহানগর অধ্যাদেশে নয়জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।