1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বরিশালে প্রবাসীর স্ত্রী নিয়ে মুয়াজ্জিন উধাও

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে
37

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মুলাদীতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়েছেন মসজিদের মুয়াজ্জিন। গত শুক্রবার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন ওই মুয়াজ্জিন।পরে রোববার এলাকা ছেড়ে চলে যান। এ ঘটনায় মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন হাওলাদার ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে গেছেন।

মোশাররফ হোসেন পূর্ব নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। বর্তমানে দেশে থাকা প্রবাসী জানান, কয়েক বছর বিদেশ থাকার সুবাদে স্ত্রীর কাছে টাকা ও স্বর্ণালংকার পাঠান। এর মধ্যে তার স্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

গত শুক্রবার স্থানীয়দের হতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওই মুয়াজ্জিন। পরে তার টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী ও মুয়াজ্জিন পালিয়ে যায়। এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews