1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

বরিশালে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে
6

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চার বছরের শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৪ জুন) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলার চালক মো. সাইদুল ইসলাম (৪০) ও থ্রি হুইলারের যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশু জায়ান। এছাড়া দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু, তার স্ত্রীসহ হাফেজ মিজান ও কাওসার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা শঙ্কটাপন্ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews