1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৩২ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল সদর উপজেলা চাঁদপুরা ইউনিয়ন থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৫ নভেম্বর)বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড দুর্গাপুর এলাকায় ঘর তল্লাশি করে ১৯৮০ পিস ইয়াবাসহ মৃত মজিদ হাওলাদারের পুত্র মামুন হাওলাদার (৩৫) কে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে ভাড়াটিয়া বাসায় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ব্যবসা করে আসছে।

এই গোপন সংবাদের বিত্তিতে গত (১১নভেম্বর) কোতয়ালী মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ড সিএন্ডবি পোল এলাকা থেকে (দুই হাজার) পিস ইয়াবাসহ তার মা তাসলিমা বেগমকে আটক করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এসময় মামুন হাওলাদার পালিয়ে যায়। তারই সূত্র ধরে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশালের একটি টিম অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঘর তল্লাশি করে ১৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার ঝালকাঠি জেলার মোল্লার হাট এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এস আই ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews