1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ফের বাস চলাচল শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ফের বাস চলাচল শুরু

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে
বরিশালে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রিহুইলার শ্রমিকদের বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। একই সঙ্গে মহাসড়ক থেকে অবরোধও তুলে নেন বাস শ্রমিকরা।
এর আগে, এদিন দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, সোমবার সকালে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় অভ্যন্তরীণ রুটের কয়েকটি বাস আটকে দেন থ্রিহুইলার শ্রমিকরা।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচলও বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘দুপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার ভিত্তিতে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews