1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ব্যাগ ভর্তি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বরিশালে ব্যাগ ভর্তি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে
39

নিজস্ব প্রতিবেদক // বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- বরিশাল নগরের পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে মানিক মোল্লা (৪০) ও তার তৃতীয় স্ত্রী আলেয়া বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তিনি আরও বলেন, একটি পালসার মোটরসাইকেলে দুটি ব্যাগ ভর্তি করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক সরবরাহ করে বরিশালে সাপ্লাই দিচ্ছেন। এমন খবরের ভিত্তিতে সোমবার সকালে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews