1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ভাইয়ের হামলায় আহত ভাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে ভাইয়ের হামলায় আহত ভাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ৯ নং গোমায় বাড়ি থেকে উৎখাতের চেষ্টায় বড় ভাইকে পিটিয়ে গুরুতর যখম করেছে ছোট ভাই বোনেরা। সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১১ টায় মুন্সি বাড়ির ভিতরে নিজ ঘরের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ জাহাঙ্গীর মুন্সী (৫০) তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মোঃ বজলুর রহমান মুন্সীর ছেলে। আহত মোঃ জাহাঙ্গীর মুন্সী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ জাহাঙ্গীর মুন্সী জানান তার বাবা-মা মারা যাওয়ার পর থেকেই তার ছোট ভাই, বোনদের লালন পালন করে বড় করেন এটা কি ছিল তার অপরাধ। ছোট ভাই ও বোনেরা মিলে ষড়যন্ত্র করে জাহাঙ্গীর মুন্সীকে বাড়ি থেকে উৎখাতের পাঁয়তারা করে আসছেন বহু আগ থেকেই তারই সূত্র ধরে ঘটনার দিন ও এর আগেও তার স্ত্রী নুপুর আক্তারকে তারই ছোট ভাই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। নুপুর আক্তার তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক তার ঘরে ঢুকে সিরাজ মুন্সী, রিয়াজ মুন্সী, এলিজা ও শিল্পী সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে চড় থাপ্পর, কিল ঘুসি ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর কান ফাটা রক্তাক্ত জখম করে ঘরের ভেতর আটকে রাখে। পরে জাহাঙ্গীরের স্ত্রী তার বাবার বাড়ি ফোন দিয়ে বিষয়টি জানালে তার বোন ও চাচী এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আরো জানা যায় জাহাঙ্গীরের মেজ ভাই রিয়াজ ও ছোট ভাই সিরাজ মুন্সী এর আগেও তার ৩ বউ কে কুপ্রস্তাব দিতেন ও মারধোর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন জাহাঙ্গীর এ বিষয়ে কিছু বললে তাকেও মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews