
ভোট চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে বরিশালের মুলাদীতে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের জালিয়াকান্দি ১ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
দুপুর দেড়টায় ১ টায় বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, ভোট চলাকালে আটক ব্যাক্তি কাজীরচর ইউনিয়নের জালিয়াকান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর টহলদল আটক করে থানায় হস্তান্তর করেন।