1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের অপসারণ দাবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের অপসারণ দাবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষের রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত শিক্ষার্থীরা।

এসময় তিন শতাধিক শিক্ষার্থী একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা অধ্যক্ষের অপসারণসহ ৬ দফা দাবি জানান।

এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরে দাবী আদায়ের লক্ষে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সিয়াম সরদার জানান, অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ, শ্রেণি কক্ষে বিনাকারণে শিক্ষার্থীদের হেনস্থা করা,ধর্ম নিয়ে কটাক্ষ, কল্যান তহবিলের নামে অর্থ নিলেও তা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যবহার হয়না,শিক্ষার্থীদের বিনা কারণে মাদক মামলায় ফাসানোর হুমকি প্রদান করেন।

তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে এরিয়ে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews