1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ 

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার।।

 

বরিশাল নগরীর কোতয়ালী থানাধীন উত্তর সাগরদী এলাকার একটি বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

 

এজাহার সূত্রে জানা যায়, বাদী দেওয়ান মো. মজিবুর রহমান সুমন (৫৪) অভিযোগ করেন, অভিযুক্ত ইমাদুল ইসলাম তানভীর (২৩) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৪-৫ জন দীর্ঘদিন ধরে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে। এ বিষয়ে প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

 

অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর সাগরদীর সরদারপাড়ায় বাদীর বাড়ির গেট খোলা রেখে বের হওয়ার সময় বাদীর মা খাদিজা বেগম (৭০) তাদের বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেন। এতে অভিযুক্তরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে।

 

এ সময় বাদীর ছেলে রাশেদুল হাসান জিহাদ প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।

 

পরবর্তীতে বাদী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে প্রধান অভিযুক্ত ইমাদুল ইসলাম তানভীর লোহার রড দিয়ে তার ডান হাতে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের আগে সবাইকে দেখে নেওয়ার হুমকি দেয়।

 

এ ঘটনার প্রায় ৮ থেকে ১০ মিনিট পর অভিযুক্তরা পুনরায় সংঘবদ্ধ হয়ে বাদীর বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে অনধিকার প্রবেশ করে। সেখানে প্রধান অভিযুক্ত তানভির বৃদ্ধা খাদিজা বেগমের মাথায় আঘাত করে। এতে তার মাথার তালুতে গুরুতর রক্তাক্ত জখম হয়। একই সঙ্গে অজ্ঞাতনামা এক হামলাকারী ইট দিয়ে আঘাত করলে তার বাম চোখের ওপরেও গুরুতর ক্ষত সৃষ্টি হয়।

 

স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাদী ও তার মাকে হাসপাতালে ভর্তি করেন এবং আহত ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেন।

 

বাদী জানান, চিকিৎসাধীন অবস্থায় এবং পারিবারিকভাবে আলোচনা শেষে তার ভগ্নিপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমানের মাধ্যমে থানায় এজাহার পাঠানো হয়।

 

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত ইমাদুল ইসলাম তানভীর এলাকায় বখাটে প্রকৃতির হিসেবে পরিচিত। এছাড়া স্থানীয়দের ভাষ্যমতে, তার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে, স্থানীয়দের আরও দাবি, অভিযুক্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে কর্মরত থাকলেও নিজেকে কলেজ ছাত্র বলে পরিচয় দিয়ে থাকেন। তবে তিনি বর্তমানে কোনো কলেজে অধ্যয়ন করছেন—এমন তথ্য স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শান্তি পদকপ্রাপ্ত আল মামুন- উল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে আয়নানুর ব্যবস্থা নেয়া হবে। কোন অপরাধী আইনের উর্ধ্বে নয়। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমাদুল ইসলাম তানভীরের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য জানা যায়নি।

 

সন্তানের সামনে বৃদ্ধ মায়ের উপর এই ধরনের নেককারজনক হামলায় স্থানীয়দের মাঝে ব্যবহার উত্তেজনা বিরাজ করছে। তানভীর বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এছাড়াও আহতর পরিবার আরো বলেন, তানভীর বিভিন্ন অনলাইন প্লাটফর্মে আমাদের আবারো কোপানোর হুমকি দিচ্ছেন। বাদি আরো বলেন, আমার ছেলেকে তানভীরের আতঙ্কে গৃহবন্দী করে রেখেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews