1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাকুরা ও সুগন্ধা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে সাকুরা ও সুগন্ধা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৫ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, বিশেষ প্রতিনিধি ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বুধবার (১৫ই ফেব্রুয়ারি) পৌনে ১১টায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে ও ১৫ জন আহত হয়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল হাসপাতালে প্রেরন করেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি দায়িত্বপ্রাপ্ত এসআই তমাল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৫৮৩৫, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন ঢাকা মেট্রো-ব-১১৮৫৬৫ এর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরিদপুর জেলার কালাইয়া মাতুব্বর কান্দি গ্রামের বোরহান উদ্দিন সিকদারের ছেলে কামাল সিকদার (৪২) নামের এক যাত্রী নিহত হন।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনা করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ঘন্টা ব্যাপী যান্ত্রিক গাড়ি চলাচলে যানজেটর দুর্ভোগ সৃষ্টি হয়। পরে ওসি মোঃ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের টিম যানযট মুক্ত করতে সক্ষম হয়।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews