1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুর উপজেলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিকুল ইসলাম লিমন খানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে উজিরপুর থানার একটি বিশেষ দল। গ্রেফতার লিমন বরতা গ্রামের মো. মোশারফ খাঁনের ছেলে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী উজিরপুর থানার উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম জানান, ২০২০ সালে একটি মামলায় (জিআর ১৬০) আদালত মো. শফিকুল ইসলাম লিমন খানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমান করেন। এর আগে থেকেই পালিয়ে বেড়াচ্ছিলো সে।

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে বরতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম লিমন খানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews