1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে স্বামী দীপক বেপারীর পাশে ঘুমিয়ে ছিলেন কনিকা রানী। হঠাৎ তীব্র চিৎকার করে তিনি জানান, তাকে সাপে কামড়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তার মৃত্যু হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার সময় কনিকা রানী চোখে ঝাপসা দেখছিল এবং চোখের পাতা খুলতে পারছিলেন না। পরীক্ষায় তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়। দ্রুত এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অর্ধেক এন্টিভেনম প্রয়োগের আগেই তিনি মারা যান। চিকিৎসকদের ধারণা, তাকে গোখরা সাপ কামড়েছিল।

নিহত কনিকা রানী সাদেকপুর গ্রামের দিনমজুর দীপক বেপারীর স্ত্রী। পানের বরজে কাজ করে তাদের সংসার চলত। তাদের ১০ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নাসির বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, এর আগে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকায় সাপের কামড়ে মাহারুপ হোসেন নামে এক যুবকেরও মৃত্যু হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews