1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার এর উদ্যোগে আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তিনি কারো সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করতে গেলে উন্নয়নের কথা মনে পড়ে। বরিশালের সিংহভাগ উন্নয়ন বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পথ ধরেই বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করছেন। এসময় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে কোরআন খতম দেয়া হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews