1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সেতু থেকে ১২ মদ্যপ যুবককে ধরে পুলিশে দিলো সেনাবাহিনী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে সেতু থেকে ১২ মদ্যপ যুবককে ধরে পুলিশে দিলো সেনাবাহিনী

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুরের মেজর এমএ জলিল সেতু থেকে ‘মদ্যপ’ অবস্থায় ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় চারটি অবৈধ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান। আটকরা হলেন- মো. মেহেদী হাসান, মো. শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মো. মেহেদী হাসান, মো. সাব্বির হোসেন, মো. আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ আকাশ, মোহাম্মদ ফেরদৌস।

বরিশাল নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এই তরুণদের বয়স ২০ থেকে ২২ বছর। অভিযানে নেতৃত্ব দেওয়া উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত বরিশালটাইমসকে বলেন, বৃহস্পতিবার রাতে সেনাবহিনীর একটি টহল দল উজিরপুর এলাকার এমএ জলিল সেতুর উপর দিয়ে যাচ্ছিল। এ সময় সেতুর উপর ১২ তরুণকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পরে তাদের আটক করে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, এমএ জলিল সেতুর উপর প্রায় রাতেই মাদকসেবীরা এসে আড্ডা দেয়।

সেনাবাহিনীর এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারা। ওসি মো. মিজানুর রহমান বরিশালটাইমসকে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার তরুণদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews