1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ  নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে: তারেক রহমান বরিশালে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১ বরিশাল জেলায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৭ শতাংশ ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর নিজ আসনে ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

বরিশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯০ 0 বার সংবাদি দেখেছে
130

বরিশালের হিজলায় সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র এবং মাদকসহ অন্তত ৫ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামের লিটন রাঢ়ীর বাসা থেকে তাদের গ্রেপ্তারে সফলতা পায় সেনাবাহিনী। বৃহস্পতিবার অপরাহ্নে সন্ত্রাসীদের সংশ্লিষ্ট হিজলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বাহিনীটি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিয়ালা গ্রামে ৭ তম পদাধিক ডিভিশনের ৪১ বীরের অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বুধবার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হয়। তখন খবর আসে স্থানীয় রত্তন রাঢ়ীর ছেলে ইউপি সদস্য লিটন রাঢ়ী এবং উজ্জ্বল রাঢ়ী বাসায় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসীরা অবস্থান করছে। সেনাবাহিনী সেখানে হানা দিয়ে দুই ভাইসহ আলীগঞ্জ গ্রামের মো. আলী, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মৃত সুলতান আহমেদের ছেলে জামাল হোসেন, গৌরনদী সরিকল গ্রামের মৃত হাজী লতিফ উদ্দিনের ছেলে মো এমদাদকে গ্রেপ্তার করে। এবং তাদের কাছ থেকে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র, হেরোইন, গাঁজা, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে।

পুলিশ এবং সেনাবাহিনীসহ স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ধুলখোলা ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসীরা অবস্থান নেওয়া শুরু করে। এবং ভোটের মাঠে অস্থিরতা তৈরি করতে অস্ত্র মজুত করতেছিল।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, এই ঘটনায় অস্ত্র-মাদকসহ বিভিন্ন ধারায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews