1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে হেলমেট পরে হলে ঢুকে ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশালে হেলমেট পরে হলে ঢুকে ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আধিপত‌্য বিস্তার নিয়ে হেলমেট পরে একদল যুবক বরিশাল বিশ্ববিদ‌্যালয়ের শের-ই-বাংলা হলে ঢুকে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরে হলটির ৪০১৮ নম্বর কক্ষের এ ঘটনায় আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহিউদ্দিন আহম্মেদ সিফাত ও জিএম ফাহাদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদপ্রত্যাশী। তাদের গড়া নিজেদের গ্রুপে কিছু কর্মীও আছেন। তবে ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি নেই।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাতকে রুম থেকে টেনেহিঁচড়ে বের করে হাতুড়ি পেটা এবং জিএম ফাহাদের হাত ভেঙে দেয়ার পাশাপাশি দুজনকেই কুপিয়ে জখম করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, আহতদের সঙ্গে কথা বলেছি। তারা সুস্থ হলে আরও ভালো ভাবে মূল ঘটনা জানতে পারবো।

তিনি বলেন, হামলাকারী কারা সে বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানাতে পারেননি আহতরা। এই ঘটনায় আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ‌্যালয়ের শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর বলেন, ম‌্যাথম‌্যাটিক্স ডিপার্টমেন্টের মাস্টার্সের ছাত্র সিফাত ও লোকপ্রশাসন ডিপার্টমেন্টের মাস্টার্সের ছাত্র ফাহাদের ওপর অতর্কিত হামলা হয়েছে।

তিনি জানান, তারা গুরুত্বর আহত হয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। পুরো বিষয়টি বিশ্ববিদ‌্যালয় প্রশাসন দেখছে। প্রত‌্যক্ষদর্শী হলের আবাসিক ছাত্র জিয়া বলেন, ফজরের আযানের পর ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করে ১০-১৫ জন হেলমেট পরা অবস্থায় হলে প্রবেশ করে। এরপর তারা সব রুম বাইরে থেকে আটকে দিয়ে ওই দুজনের ওপর হামলা চালায়।

আহত জিএম ফাহাদ বলেন, হামলাকারীরা হেলমেটধারী ছিল। তবুও তাদের শনাক্ত করতে পেরেছি। হামলাকারী আলীম সালেহী, অমিত হাসান রক্তিম, রিয়াজ মোল্লা, সৈয়দ জিসান আহম্মেদ ও বাকিকে চিনেছি। এরা আমার রাজনৈতিক প্রতিপক্ষ।

হামলার অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লা বলেন, সিফাতের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ঐক‌্যবদ্ধ। তারা সিফাতের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে প্রতিহত করেছে বলে আমার ধারণা।

তিনি বলেন, এ ছাড়া সিফাত বিশ্ববিদ‌্যালয়ের আশেপাশের এলাকায় জমি দখল থেকে শুরু নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। বহু মানুষ তার ওপর ক্ষিপ্ত। এখন মূলত কারা তার ওপর হামলা করেছে সেটা বলতে পারবো না।

বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, আহত সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে এবং ফাহাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন পাওয়াসহ তার হাতও ভেঙে ফেলা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews