1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ আটক ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ আটক ২

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৫ কেজি গাঁজা সহ ২জন মাদক বিক্রেতাকে আটক কার হয়েছে। রোববার সকাল সাড়ে ৫টার দিকে উজিরপুরের ইছলাদি টোলপ্লাজা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। যানা যায়, উজিরপুরের ইছলাদি টোলপ্লাজায় সাদা রঙের একটি প্রাইভেটকারের পিছনের ব্যাক ডালায় তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় প্রাইভেটকার চালক গাজীপুরের সালদহপাড়ার আনোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম ২৪ এবং বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরফুল গ্রামের মৃত সত্তার বেপারীর পুত্র মনির (৪৮) বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (এডি) মো. এনায়েত হোসেনের ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (এডি) মো. এনায়েত হোসেনের জানান, সড়কপথে মাদকের বিশাল একটি চালান বরিশাল নগরীতে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম উজিরপুরের ইছলাদি টোলপ্লাজায় অবস্থান নেই।এ সময় সন্ধেহজনক একটি সাদা রঙের প্রাইভেটকার স্থানটি অতিক্রম করতে চাইলে তার গতিরোধ করে ভেতরে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

 

পরবর্তীতে প্রাইভেটকারের পিছনের ব্যাক ডালায় তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩৫ কেজি গাঁজা সহ ২জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো বলেন, তারা কিছুতেই স্বীকার করছে না চালানটি কোথায় বা কার কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসা হয়েছে।তবে চালানটি ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়। দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews