1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে তার নিজ জেলা ঝালকাঠিতে তৃতীয় দিনের মতো বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করে করেছেন ছাত্র জনতা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের কলেজমোড় এলাকায় তারা জড়ো হন। পরে মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।

অবরোধকারী ঝালকাঠি গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর বলেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আজকে এতদিন পার হয়ে গেলেও মূল অপরাধীকে গ্রেফতার করতে পারেনি। আমাদের ভাইয়ের হত্যার বিচার যতদিনে না পাব আমাদের সংগ্রাম চলতেই থাকবে। আমার ভাই হাদি শহীদ হয়েছেন প্রয়োজনেও আমরাও শহীদ হব। আমরা দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। যারা হামলা চালাচ্ছে, তাদের এখন পর্যন্ত সরকার গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব, রাইয়ান বিন কামাল বলেন, আমরা হাদি ভাইর হত্যার বিচারের দাবিতে বিগত কিছু দিন ধরে আন্দোলন করে এসেছি। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক এসে আমাদের দাবিটা কি সেটা শুনেনি। আজকে যতক্ষণে পুলিশ প্রশাসনের কেউ না আসবে ততক্ষণে আমরা সড়ক অবরোধ ছাড়ব না। এখানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসতেই হবে।

ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অবরোধ হওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা আন্দোলনকারীদের বোঝানার চেষ্টা করছি।

এদিকে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে ফোন দিলে তিনি ফোন কেটে দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews