1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল/গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল/গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হিরা খলিফা (৩৪) নামের এক মাদকবিক্রেতা গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানাধীন কালুশাহ সড়ক এলাকা থেকে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হন পরিদর্শক মো: মাহবুল কবিরের নেতৃত্বাধীন টিম।

ডিবি পুলিশ জানায়, ওই এলাকার হিরা খলিফা দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছে, এমন খবরের ভিত্তিতে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে পরিদর্শক মাহবুল কবিরের নেতৃত্বে এসআই চম্পা আক্তার, এএসআই রতন কুমার সিকদার এবং এএসআই শাহাদাত হোসেন বাড়ির অদূরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এবং তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

এই ঘটনায় গোয়েন্দাপুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews