1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল জেলায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৭ শতাংশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বরিশাল জেলায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৭ শতাংশ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ 0 বার সংবাদি দেখেছে
140

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলায় দুপুর ২টা পর্যন্ত গড় ভোট পড়েছে ৪৬.৭ শতাংশ।

বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয়ভাবে নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

 

এক নজরে বরিশাল জেলার ভোট দেয়া হার-
 
গৌরনদী ৫০শতাংশ
আগৈলঝাড়া ৪৮.৩৯শতাংশ
উজিরপুর ৪৮.৫২ শতাংশ
বানারীপাড়া ৪৪.২৯শতাংশ
মুলাদী ৪৩.৫শতাংশ
বাবুগঞ্জ ৪৬শতাংশ
মেহেন্দিগঞ্জ ৪৯.৩শতাংশ
হিজলা ৫০শতাংশ
বরিশাল সদর ৪২শতাংশ
বাকেরগঞ্জ ৪৫ শতাংশ।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
 
 
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
 
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 
ফলে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews