1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশালের বানাড়ীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটক করেন। পরে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা দুপুর ১২টা পর্যন্ত বিষয়টির কোনো সমাধান করতে পারেননি। দুপুরের পর থেকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা।

হঠাৎ করে নথুল্লাবাদ বাসটার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে থ্রি-হুইলার চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি। বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যাত্রীদের দুর্ভোগ লাগবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews