1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আরাফাত-তাওহিদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আরাফাত-তাওহিদ

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায়। ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আরাফাত, তিনি ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন শাহরিয়ার পান ৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির তাওহিদ, তিনি পেয়েছেন ৮৭ ভোট। নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত বলেন, “চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে ও নানা উপায়ে সহযোগিতা করবে। দূর থেকে এসে কেউ যাতে হতাশ না হয়, সেজন্য সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যায় ও বিপদে-আপদে পাশে থাকা—সবাইকে নিয়ে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হবে।” এবারের নির্বাচনে ১৮ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে পাঁচটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি পদগুলোতে একমাত্র প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট হওয়া পদগুলো হলো—সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্য (একটি)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews