1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এম জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা গৌরনদীতে ট্রান্সপোর্ট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এম জহির উদ্দিন স্বপন পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৩ 0 বার সংবাদি দেখেছে
23

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য “একাডেমিক শাটডাউন” ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রবিবার (১১ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেন তারা। মিছিল শেষে আজ (সোমবার) থেকে এই কর্মসূচী শুরু করার ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সেমিস্টার পরীক্ষা ও জরুরি সেবা চালু থাকবে। এ বিষয়ে প্রতিটি বিভাগে শিক্ষক বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক উন্মেষ রায় বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে চিঠি পেয়েছি। আমরা আগেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।”যে ভিসিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গ্রহণ করেন না, তাকে এই পদে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন এই শিক্ষক।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্যের অবহেলার কারণেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। এছাড়া ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ, ফ্যাসিবাদী আচরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ একাধিক ইস্যুতে তারা ভিসির প্রতি ক্ষুব্ধ বলে জানান।

তাদের ভাষ্যে, “নিজ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারলেও, উন্নয়নমূলক কোনো কার্যক্রমে ভিসি শরমিনের ভূমিকা ছিল না।রবিবার রাতে আয়োজিত মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে আন্দোলনকারীরা উপাচার্য ড. শুচিতা শরমিনকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার ঘোষণা দেন এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews