1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস মেরামতে টাকা দিল সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস মেরামতে টাকা দিল সরকার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসগুলোর মেরামতের জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে।

 

রোববার (৯ ফ্রেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস. এম. কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বরাদ্দ দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাস মেরামত বাবদ ১ লাখ ১৬ হাজার ৫৮৪ টাকা ও ব্রজমোহন কলেজের ভাঙচুর হওয়া বাস মেরামত বারদ ৫ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা দাবির বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তাবসমূহ নির্দেশক্রমে অগ্রায়ন করা হলো।

 

দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত পরিবহন মেরামতে মোট ৬ লাখ ৯৫ হাজার ৯৬৪ টাকা পাবে। উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই প্রতিষ্ঠানের ৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews