1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-ভোলা সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে: সেতু উপদেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশাল-ভোলা সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে: সেতু উপদেষ্টা

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার ২০ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ এবং সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান। শুক্রবার (১ নভেম্বর) ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দেন তিনি।

সেতু উপদেষ্টা বলেন, ‘ভোলা-বরিশাল সেতু নির্মাণ অনেক ব্যয়বহুল। তবে কাটছাঁট করে এটির ব্যয় কমিয়ে হলেও একটি মাল্টিপারপাস সেতু নির্মাণ করার কাজ চলছে। এ সেতু নির্মাণে আমাদের আগ্রহ রয়েছে। এটা নির্মাণ হলে ভোলা থেকে গ্যাস, বিদ্যুৎ নেওয়া যাবে। ভোলার সঙ্গে সারা দেশের সংযোগ স্থাপন হবে এবং ইন্টারনেট সুবিধা পাবে। ইতোমধ্যে এ সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সঙ্গে কাজ চলছে। আমরা আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু করা হবে।’

শুক্রবার ভোলায় ইলিশা-২ গ্যাস কূপ, শাহবাজপুর গ্যাস ফিল্ড বাপেক্স ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে রাত ৮টায় ভোলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করেন ফাওজুল কবির খান।

ভোলার গ্যাস আগে ভোলায়, তারপর অন্যত্র দেওয়ার দাবিতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার মানববন্ধন করার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আবাসিক সংযোগ না দেওয়ার সিদ্ধান্তটি জাতীয়। পুনরায় আবাসিক সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হলে ভোলাসহ সারা দেশেই সংযোগ দেওয়া হবে।’

এ সময় তিনি বিসিক শিল্পনগরীসহ যেকোনো শিল্পকারখানায় গ্যাস সংযোগ দিতে সুন্দরবন গ্যাস কোম্পানিকে নির্দেশ দেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও সেতু সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ ভোলার জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews