1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সদরের প্রত্যন্ত দূর্গম এলাকাতে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরিশাল সদরের প্রত্যন্ত দূর্গম এলাকাতে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামীলীগের প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আমরা দক্ষিনাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু ব্যবহার করে ৩ ঘন্টায় ঢাকা থেকে বরিশাল পৌছাচ্ছি। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে। ভোলা থেকে গ্যাস আনা হবে। এতে বরিশালে শিল্প কারখানা গড়ে উঠবে। শিল্প-কারখানা করার জন্য সদর উপজেলার লামচরীতে ২’শ একর জমি অধিগ্রহন করা হয়েছে। এরফলে এখানে গড়ে উঠা শিল্প কারখানায় বরিশালের বেকার ছেলে মেয়েরাই চাকুরি করবে। এছাড়া গত ৫ বছরে বরিশাল সদর উপজেলায় অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মান করা হয়েছে। এমনকি প্রত্যন্ত দূর্গম এলাকাতে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। এখানকার মানুষ আজ আধুনিক জীবন যাপন করছে। আগামীতে শেখ হাসিনার নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নৌকা মার্কার সমর্থনে গণসংযোগের এক পর্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দুপুর ১ টায় নগরীর আমতলা মোড় থেকে শুরু করে বান্দ রোড ও শের-ই-বাংলা হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি আরো বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ দেশ। একটি সোনার বাংলাদেশ। কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ন। যখন শেখ হাসিনার সরকার ছিলোনা তখন আমরা অনেক কষ্টে জীবন যাপন করেছি। আজ আমরা উন্নয়নশীল দেশে পৌছেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews