1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-১ আসনে এনসিপি’র প্রার্থী মাজহারুল ইসলাম নিপু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বরিশাল-১ আসনে এনসিপি’র প্রার্থী মাজহারুল ইসলাম নিপু

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে
45

গৌরনদী প্রতিনিধি // এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে মাজহারুল ইসলাম নিপুকে। তিনি (নিপু) এনসিপির আগৈলঝাড়া উপজেলা সমন্ময় কমিটির প্রধান সমন্ময়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে তাকে মনোনীত করেন পার্টির নেতৃবৃন্দরা। ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চত করেছেন এনসিপির মনোনিত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ন সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ন সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্যরা। তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এনসিপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু । তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার দীর্ঘবছর পরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ এক শ্রেণির শাসকের শোষণের শিকার হয়েছেন। তাই আমরা শাসক নয়, সেবক হিসেবে সবার জন্য কাজ করতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews