1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই

  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশকে সম্প্রীতির পথে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নাই।

শনিবার (২১ অক্টোবর) রাত ৯টায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের শরণখোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রায়েন্দা কালী মন্দির পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় সোহাগ বলেন, আমরা অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয় নিয়ে কাজ করে চলেছি। বর্তমান সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দেশকে পুরোপুরি অসাম্প্রদায়িক দেশে হিসেবে গড়ে তুলতে হবে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারে তার জন্য নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন—শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আ.লীগ নেতা মাহফিজুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকন, আ.লীগ নেতা আসাদুজ্জামান আসাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews