1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বসতঘরের মেঝেতে মায়ের মরদেহ,পাশেই বসে কাঁদছে শিশু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বসতঘরের মেঝেতে মায়ের মরদেহ,পাশেই বসে কাঁদছে শিশু

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে
324

গাজীপুরের শ্রীপুরে এক নারী গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। বুধবার (২১ মে) সকালে শ্রীপুরের আবদার গ্রামে বসতবাড়ি থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ সময় মায়ের মরদেহের পাশে তার শিশু সন্তানকে কাঁদতে দেখা যায়।

নিহত আকলিমা আক্তার (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আদনান ইসলাম (৩৫) মুক্তাগাছা মণ্ডলসেন গ্রামের এশার আলীর ছেলে।


জানা যায়, আদনান স্ত্রী আকলিমাকে নিয়ে শ্রীপুরের আবদার এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। তারা দুজনই স্থানীয় কারখানায় কাজ করতেন।


সকালে আকলিমার ঘর থেকে তার শিশু সন্তানের কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে বাড়ির অন্য ভাড়াটিয়া দরজা খোলা দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকি করার পরও আকলিমার কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিক জয়নাল আবেদীনকে জানান। পরে তিনি এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।


শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

তবে ধারণা করা হচ্ছে, কোনো বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews