1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বসুন্ধরা সিটির দোকান মালিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বসুন্ধরা সিটির দোকান মালিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী, দোকানকর্মীদের বিক্ষোভে সড়ক বন্ধ হয়ে যায়

রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক বন্ধ।

এ পথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী, দোকানকর্মীরা বিক্ষোভে নেমেছেন।

শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করছেন তাঁরা।

আজ সোমবার দুপুর গিয়ে দেখা যায়, পান্থপথ সিগন্যালে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন। সেখানে লেখা, ‘স্বৈরাচার অত্যাচারী ইনচার্জ করিমের পদত্যাগ’।

আন্দোলনরত কয়েকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, আপত্তি সত্ত্বেও গত জানুয়ারি থেকে বসুন্ধরা সিটির বেজমেন্টে মোবাইল মার্কেট সরিয়ে নেওয়া হয়। এ জায়গাটি অনেকটা দমবন্ধের মতো পরিস্থিতি। ক্রেতারা হাঁসফাঁস করেন। বেজমেন্ট–১–এ শুধু টয়লেট–সুবিধা আছে, কিন্তু ২–এ নেই। সবাইকে প্রয়োজন হলে ওপরে যেতে হয়।

ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে বেজমেন্টে কোনো অনুমতি না থাকায় তাঁরা লাইসেন্স–সংক্রান্ত কোনো কাজে সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহান। কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে পারতেন না। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথা বলা যেত না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন।

শাহাদাত হোসেন নামের আরেকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, সকাল ৯টা থেকে তাঁরা মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বসুন্ধরা গ্রুপ থেকে তাঁদের আলোচনার জন্য বলেছেন, কিন্তু ইনচার্জের পদত্যাগ ছাড়া তাঁরা আলোচনায় বসবেন না।

বেলা ১টা পর্যন্ত মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন ব্যবসায়ী, কর্মীরা। ভবনে প্রবেশের সিঁড়ির সামনে বসুন্ধরা সিটির লোকজন ছাড়াও সেনাবাহিনী, বিজিবির সদস্যরা রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews