
জানা গেছে, কুসুমহাটি বাজার থেকে ১২০০ কেজি, হাতিআলগা এলাকা থেকে ১৬১০ কেজি ও একটি অটোরিকশা থেকে ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। এসময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিলেন। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছিলো।
এ দিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আমল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাল থানায় নিয়ে আসা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।