1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশের নির্বাচনে চার মিলিয়ন ইউরো দেবে ইইউ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বাংলাদেশের নির্বাচনে চার মিলিয়ন ইউরো দেবে ইইউ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে
128
অনলাইন ডেস্ক // আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এর আগে, বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।

এরপর মাইকেল মিলার জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, এ বিষয়ে তারা সম্ভাবতা-প্রতিকূলতা যাচাই করবে।

তিনি বলেছেন, ‘গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে ইইউ। আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সঙ্গে আরও আলোচনা হবে।’

নির্বাচন পরিচালনায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে উল্লেখ করে মাইকেল মিলার প্রত্যাশা রাখেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews