1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশের মেট্রোরেল পৃথিবীর সর্বাধুনিক মেট্রোরেল: কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাংলাদেশের মেট্রোরেল পৃথিবীর সর্বাধুনিক মেট্রোরেল: কাদের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মেট্রোরেল পৃথিবীর সর্বাধুনিক মেট্রোরেল। বিশ্বের অনেক দেশে মেট্রোরেল আছে। তবে এ মেট্রো আর সে মেট্রো এক নয়। আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, কোনো শব্দ দূষণ হবে না এতে। আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বিস্তৃতি হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে এসব বলেন ওবায়দুল কাদের।

রংপুর সিটি নির্বাচনে নৌকা প্রার্থীর ৪র্থ স্থান প্রসঙ্গে কাদের বলেন, এটা একটা স্থানীয় নির্বাচন। সেখানে নানা জটিলতার খবর পেয়েছি। সর্বোপরি জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে ছিলো। নিজেদের মধ্যেও কিছু সমস্যা ছিলো কিন্তু সরকার কোনো হস্তক্ষেপ করেনি। সেখানে গণতন্ত্রের জয় হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বরের মতোই আগামীকাল (৩০ ডিসেম্বর) সারা দেশে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। নৈরাজ্য হলে ছাড় নেই কোনো। আওয়ামী লীগ ইভিএমে শতভাগ নির্বাচন চায়। তবে সিদ্ধান্তের এখতিয়ার নির্বাচন কমিশনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews