1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়: মোদি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়: মোদি

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৩২ 0 বার সংবাদি দেখেছে
34
আন্তর্জাতিক ডেস্ক // বাংলাদেশে জন আন্দোলনের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রথম বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ভারতের ১৪০ কোটি মানুষ বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নরেন্দ্র মোদি বলেন, তিনি আশা করছেন খুব শিগগির বাংলাদেশে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমি বুঝি যে আমাদের নাগরিকরা উদ্বিগ্ন। আশা করছি শিগগিরই সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

নরেন্দ্র মোদি আরও বলেন, আমরা শান্তি নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আমরা শুভাকাঙ্খী থাকবো কারণ আমরা মানবজাতির কল্যাণে বিশ্বাসী।

গত ৫ আগস্ট প্রবল জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews