1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই: আইনমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই: আইনমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। আইনের আওতায় এনে ফ্যাসিবাদের বিচার করা হবে এবং সেই বিচার হবে স্বচ্ছ ও প্রশ্নাতীত প্রক্রিয়ায়।

রবিবার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পাওয়া গেছে, সেই অর্জনকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এ দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।

ফ্যাসিবাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হবে, এটি কোনো গোপন বিষয় নয়। উপযুক্ত আদালতেই এ বিচার সম্পন্ন হবে। এমন আদালতে বিচার হবে, যার কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না।

তিনি আরো বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিচারব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে আইনজীবী ও বিচারসংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবন নির্মিত হলে আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনা আরও সহজ হবে। পাশাপাশি বিচারপ্রার্থী সাধারণ মানুষও উন্নত পরিবেশে আইনি সেবা পাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো.জহির উদ্দিন স্বপন এমপি। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও সাবেক বরিশাল সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার এমপি।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনজীবী সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পরে অতিথিরা আইনজীবীদের বিভিন্ন দাবি, সমস্যা ও পেশাগত বিষয় নিয়ে মতবিনিময় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews