1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ জামায়াতে আমীরের আগমন উপলক্ষে পার্বতীপুর স্বাগত মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এম জহির উদ্দিন স্বপন পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা হিজলার চরে সেনা অভিযান: ইউপি সদস্যসহ গ্রেফতার ৫, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার! মেহেন্দিগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ! তারেক রহমানকে নিয়ে কটূক্তি, পার্বতীপুরে এক ব্যক্তি গ্রেপ্তার

বাংলাদেশ জামায়াতে আমীরের আগমন উপলক্ষে পার্বতীপুর স্বাগত মিছিল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯২ 0 বার সংবাদি দেখেছে
20

আগামী ২৫ জানুয়ারী দিনাজপুরে কর্মী সন্মেলন গোর-এ শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে পার্বতীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে  কেন্দ্রীয় বাস টার্মিনাল  এলাকা থেকে একটি বিশাল স্বাগত মিছিল বের হয়ে, পার্বতীপুর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ),বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি  গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ) বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হবে।

পার্বতীপুর জামায়াতে ইসলামীর এমন বিশাল মিছিলকে মানুষ হাত নেড়ে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও মুক্ত পরিবেশে মিছিল করতে পেরে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ সময় জামায়াত নেতা-কর্মীদের উজ্জীবিত দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews