1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের মধ্যে ৫ম জোনাল কমান্ডার বৈঠক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের মধ্যে ৫ম জোনাল কমান্ডার বৈঠক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির // ভারত-বাংলাদেশ কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায় এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে ৫ম জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক সহযোগিতা শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক অপারেশন্স ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ সহ বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা এবং ভারতীয় কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এ কনফারেন্সে দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ও সভায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, বন্ধু প্রতিম উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগকালীন সময়ে দ্বিপাক্ষিক সমন্বয় ও সার্চ এন্ড রেসকিউ কার্যক্রম জোরদার, উভয় দেশের মধ্যে সৌহার্দ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে আলোচনা হয়। এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করনীয় নিয়ে আলোচনা করা হয়েছে।
উক্ত বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্টগার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন এ আলোচনা সভায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews