1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলার ভেনিস খ্যাত ভাসমান হাটে চার ঘণ্টায় বেচাবিক্রি কোটি টাকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

বাংলার ভেনিস খ্যাত ভাসমান হাটে চার ঘণ্টায় বেচাবিক্রি কোটি টাকার

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ 0 বার সংবাদি দেখেছে
পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান হাটে ক্রয়-বিক্রয় সবই চলে নৌকায়। প্রথমে এ দৃশ্য দেখে যে কারো মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেট। প্রতি হাটে চার ঘণ্টায় লেনদেন হয় প্রায় কোটি টাকার। শত শত নৌকা আর ক্রেতা বিক্রেতার ভিড়। উপর থেকে দেখে মনে হয় নদীর বুকে ছোটো একটা গ্রাম।

পূবাকাশে সূর্যের আলো ফোটার আগেই সারিসারি নৌকার এ দৃশ্য যে কারো নজর কাড়ে। এখানকার মানুষ পরম যত্নে উৎপাদন করেন বিভিন্ন প্রকার ফসল ও সবজি। যা নৌকায় করে ভোরের সূর্যের আলো ফোটার আগেই নিয়ে যান উপজেলার বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান হাটে। এখানে যেমন বিক্রি হয় টাটকা সবজি, তেমনি হয় সবজির চারাও। হাটে পাবেন তৃপ্তিদায়ক মিষ্টি, পান থেকে সকালের নাস্তা। এমনকি ভাতও পাবেন ক্ষুধা নিবারনে। ভৌগোলিক কারণে এখানকার সর্বজনীন বাহন হচ্ছে নৌকা। আশে পাশের মানুষ সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হাটে আসেন নৌকা করে, ঠিক তেমনি ক্রেতারাও কিনতে আসেন নৌকা নিয়ে।

এখানে শুধু সবজি কিংবা চারা নয়, কেনা বেচা চলে বিভিন্ন শস্য সামগ্রীও। স্থানীয়ভাবে উৎপাদিত শস্য সামগ্রী নিয়ে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার চাষীরা আসেন ছোট ছোট নৌকা করে এ ভাসমান হাটে। এরপর সেগুলো পাইকারি ক্রেতারা কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সবজির দাম তুলনামূলক সস্তা হওয়ায় ক্রেতাদের ভিড়ে এ হাট সর্বদা সরব থাকে।

ভোরের আলো ফুটতেই কোনো নৌকায় শাকসবজি, কোনো নৌকায় কৃষিপণ্য, আবার কোনো নৌকাই যেন হয়ে ওঠে ভাসমান দোকান। নৌকা থেকে নৌকায় চলে দরদাম আর কেনাবেচা। কয়েক ঘণ্টার জন্য নদীর বুকে জমে ওঠে ব্যতিক্রমী এক বাজার।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান বাজার। নদী-নৌকানির্ভর এ বাজারব্যবস্থার সঙ্গে ইতালির ভেনিস শহরের জলপথ কেন্দ্রিক জীবনের মিল খুঁজে পান স্থানীয়রা। সেই কারণেই বৈঠাকাটা বাজারকে উপমা হিসেবে ‘বাংলার ভেনিস’ বলা হয়।

নাজিরপুর, নেছারাবাদ ও বরিশালের বানারীপাড়ার বিভিন্ন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা নৌকায় করে এখানে নিয়ে আসেন তাদের পণ্য।

ক্রেতা বিক্রেতারা জানান, শুধু স্থানীয় কৃষক নন, দেশের বিভিন্ন এলাকা থেকেও পাইকাররা আসেন এই বাজারে। এখানের কৃষিপণ্য নৌপথে পৌঁছে যায় বিভিন্ন অঞ্চলের বাজারে। ব্যবসায়ীদের মতে, প্রতি হাটে প্রায় কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। তরমুজের মৌসুমে সেই বেচাকেনা বেড়ে দাঁড়ায় দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত।

কৃষি পণ্য বিক্রেতা ৫৬ বছর বয়সী জালাল উদ্দিন বলেন, এই বাজারে মানুষ দূর-দূরান্ত থেকে ব্যবসা করতে আসে। সপ্তাহে দু’দিন হাট বসে ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত চলে। কৃষকেরা নৌকায় করে বিভিন্ন সবজি নিয়ে আসে আর পাইকাররা কৃষকের কাছ বিভিন্ন পণ্য কিনে ট্রলারে করে বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়।

অন্য আরেক ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, ভাসমান এ হাটে কাঁচামাল হইতে সবকিছু পাওয়া যায়। আমি অনেক সবজি কিনছি ট্রলারে করে নিয়ে যাব। এরপর আমার বাড়ির কাছে একটা হাট আছে, সেখানে বিক্রি করব।

ভাসমান এ হাটে শ্যাওলা বিক্রি করেন রাজীব শেখ। তিনি বলেন, এই শ্যাওলা পার্শ্ববর্তী মোল্লারহাট এলাকা দিয়া আনছি। শ্যাওলার কুরি বিক্রয় করি দেড়শ টাকা। মোটামুটি বেচা বিক্রি করে সংসার চালাতে পারি।

ভাসমান হাটে নৌকা ভর্তি মিষ্টি কুমার বিক্রি করতে এসেছেন কৃষক রুহুল আমিন। তিনি বলেন, আমি অনেক মিষ্টি কুমার নিয়ে আসছি বিক্রির জন্য। বেশ কয়েকজনে দাম বলছে কিন্তু দেয় নাই। যার কাছে ভালো দাম পাব তার কাছে বিক্রি করব। এর আগের হাটে কচু নিয়ে আসছিলাম। এ হাটে প্রায় কোটি টাকার লেনদেন হয়।

স্থানীয় বাসিন্দা জালিস হাওলাদার বলেন, বাংলার ভেনিস খ্যাত এই বাজার। দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকেরা এখানে ঘুরতে আসে এবং বিদেশি পর্যটকেরাও ঘুরতে আসে। এখানে যারা ঘুরতে আসে তারা অনেক ভোগান্তিতে পড়ে। রাস্তাঘাট একদমই ভালো না। রাস্তাঘাট সহ আবাসন সুবিধা যদি ভালো করা যায়, তাহলে আরো বেশি পর্যটক হবে। স্থানীয় মানুষদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, ভাসমান এ হাটকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বেচাকেনা হয়। এমনকি বিদেশি পর্যটকেরাও এখানে ঘুরতে আসেন। এ বাজারে নারকেল, তরমুজ, শাকসবজি, সবজির চারাসহ বিভিন্ন কৃষি পণ্য বেচা-বিক্রি হয়। এছাড়াও সবজি উৎপাদনে ব্যবহৃত শ্যাওলা, দুলালী লতা সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। খুব সকালে এসে পাইকাররা পণ্যগুলো কিনে নিয়ে বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়।

এ ভাসমান হাটকে কেন্দ্র করে বৈঠাকাটায় গড়ে উঠেছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি বাজার। ভাসমান এই হাট দেখতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকেরাও ছুটে আসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews