1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলের বানিজ্যিক বন্দরে অগ্নিকান্ড; দুই দোকান ভস্মিভূত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাউফলের বানিজ্যিক বন্দরে অগ্নিকান্ড; দুই দোকান ভস্মিভূত

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে

সফিউর রহমান মিঠু, বাউফল প্রতিনিধি // পটুয়াখালীর বাউফলের কালাইয়া বানিজ্যিক বন্দরের আলী আকবর সরকারী প্রাইমারী স্কুলের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে এনায়েত হোসেনের মুদি মনোহরি ও সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে এনায়েত হোসেনের দোকানটি সম্পূর্ন ও সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এনায়েত হোসেনের মুদি মনোহরির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে  তা পাশের দোকানে ছড়িয়ে পরে। স্থানীয়দের পাশাপাশি ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা অনুযায়ি ক্ষয়ক্ষতির পরিমান ২০-২৫  লাখ টাকা হতে পারে। বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন বলেন, লন্ড্রি অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ড হতে পারে। এনায়েত মুদি মনোহরির পাশাপাশি একই দোকানে চা  বিক্রি ও লন্ড্রির ব্যবসা করতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews