1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে ট্রলি চাপায় বিএনপি নেতা নিহত, চালক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বাউফলে ট্রলি চাপায় বিএনপি নেতা নিহত, চালক আটক

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে
54

বাউফল প্রতিনিধি // পটুয়াখালীর বাউফলে ট্রলি চাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মদনপুরা ইউনিয়নের গাজী বাড়ীর দরজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, দুপুরের দিকে সজল মোটরসাইকেলে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রলি তার মোটরসাইকেলের সাথে ধাক্কা খায়। তীব্র সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সজল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সজল মারা যান। তার মাথা ও বুকে গুরুতর জখম হয়েছিল। বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ট্রলি চালক শাকিবকে আটক করে থানায় নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ও বেপরোয়া ট্রলি চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত ট্রলি চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews