1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বাউফলে পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ 

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
32

বাউফল প্রতিনিধি // পটুয়াখালীর বাউফলে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগে বাধ্য করতে এক প্রধান শিক্ষিকাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষিকার নাম মোসা. পারভীন বেগম (৫৪)। তিনি উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার রাতে প্রধান শিক্ষক আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে  ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।  এ ঘটনায়  বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী প্রধান শিক্ষিকা। প্রায় চার মাসে আগেও তাকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেয় একই অভিযুক্তরা।  থানায় অভিযোগ, বিদ্যালয় সূত্র ও ভুক্তভোগী থেকে জানাজায়, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংকর দাস, মুশফিকা জাহান নুপুর সহ একটি চক্র আমাকে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করে। আমি পদত্যাগ না করায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। গত ১৯ আগস্ট শিব সংকর, মুশফিকা জাহান সহ  অজ্ঞাত ১৫/২০ জন দুষ্কৃতকারী  আমার অফিস কক্ষে ঢুকে আমাকে পদত্যাগ করতে  বলপ্রয়োগ করে। আমাকে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। পরে তারা জোর করে একাধিক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমার অফিস কক্ষ তালা দিয়ে দেয়। এ ঘটনার পর থেকে আমাকে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয় না।  বিদ্যালয়ে যেতেও বাধা দেয়।   গতকাল (৩১শে ডিসেম্বর) আমি বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষ শিব সংকর, মুশফিকা জাহান, ফিরোজ আলম ও নৈশ প্রহরী শাহজাহান আমার ওপর এলোপাথাড়ি মারধর শুরু করেন। খবর পেয়ে আমার মেয়ে  ও স্বামী এসে আমাকে রক্ষা করে। এ সময় অভিযুক্তরা প্রধান শিক্ষকের কক্ষের আলমারী থেকে যাবতীয় কাগজপত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগে বলা হয়।  প্রধান শিক্ষিকা পারভীন বেগম বলেন,আমাকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করে। পদত্যাগ না করায় তারা আমাকে বার বার শারিরিক ও মানসিক নির্যাতন করেন।  অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক শিব সংকর বলেন, সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট । আমরা তাকে মারধর করিনি।  তিনি (প্রধান শিক্ষক) হয়রানি করার জন্য আমাদেন বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews